বরগুনা পৌরবাসীর পাশে অ্যাডভোকেট মুরাদ, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের আশ্বাস




ডেঙ্গু প্রতিরোধে ছুটে চলা তরুণ অ্যাডভোকেট মুরাদ খান  পাশে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজল চন্দ্র শীল



বরগুনা প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও মাঠপর্যায়ের কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন বরগুনার উদীয়মান তরুণ অ্যাডভোকেট মুরাদ খান। শহরের পাড়া-মহল্লায় ঘুরে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে কাজ করে যাচ্ছেন তিনি প্রতিনিয়ত।


নাগরিক সুরক্ষায় একান্ত দায়বদ্ধতা থেকে তার এই প্রচেষ্টা। এসময় সাধারণ মানুষের মাঝে লার্ভা শনাক্ত, পরিষ্কার-পরিচ্ছন্নতা, এবং বাসাবাড়িতে জমে থাকা পানির ক্ষতিকর দিক তুলে ধরছেন তিনি।


ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করতে সম্প্রতি তিনি বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জনাব সাজল চন্দ্র শীল এর সাথে সাক্ষাৎ করেন। এসময় এডিএম মশার প্রকোপ কমাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


বরগুনা পৌরবাসীর আশা—এই উদ্যোগ সফল হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে বড় ধরনের ভূমিকা রাখবে। একই সাথে তরুণ প্রজন্মের মাঝে সামাজিক দায়বদ্ধতার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে অ্যাডভোকেট মুরাদ খানের নিরলস প্রয়াস।

https://youtu.be/wiRR86vAIHQ?si=RvOhiNmQUYdPI_-x

Comments

Popular posts from this blog

অচল ৭ কোটি টাকার সেতু: চার বছরেও শেষ হয়নি কাজ, মৃতপ্রায় টেংরাগিরি ইকোপার্ক

পরীক্ষা নিলে ‘থুথু দিবস’ পালন হবে — প্রধান শিক্ষকদের হুমকি সহকারী শিক্ষকের