বরগুনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

 


স্টাফ রিপোর্টার:

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সুবর্ণজয়ন্তী হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল মাসুদ, জেলা সিভিল সার্জন ডা. মোঃ আবুল ফাওয়াহ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা সামাজিক ব্যাধি। নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায়ে সচেতনতার বিকল্প নেই। ডিজিটাল যুগে নারীর মানসিক নির্যাতন, সাইবার বুলিং, প্রাইভেসি লঙ্ঘনসহ বিভিন্ন ডিজিটাল অপরাধ প্রতিরোধে জনসচেতনতা এবং আইন প্রয়োগকারীদের কার্যকর ভূমিকা সময়ের দাবি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরগুনা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব রুপ কুমার পাল।

আয়োজন করেছে বরগুনা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

এসময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নারী অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান তুলে ধরে তাঁর আদর্শকে অনুসরণ করে সমাজে নারী জাগরণের পথ তৈরির আহ্বান জানানো হয়।


বরগুনা সংবাদ

বেগম রোকেয়া দিবস ২০২৫

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস

মহিলা বিষয়ক অধিদপ্তর বরগুনা

জেলা প্রশাসন বরগুনা

নারী অধিকার বরগুনা

ডিজিটাল নিরাপত্তা নারীর অধিকার

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ,

নারীর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি

বরগুনায় উদযাপিত হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ 

 আয়োজনে: জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর

Comments

Popular posts from this blog

অচল ৭ কোটি টাকার সেতু: চার বছরেও শেষ হয়নি কাজ, মৃতপ্রায় টেংরাগিরি ইকোপার্ক

বরগুনা পৌরবাসীর পাশে অ্যাডভোকেট মুরাদ, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের আশ্বাস

পরীক্ষা নিলে ‘থুথু দিবস’ পালন হবে — প্রধান শিক্ষকদের হুমকি সহকারী শিক্ষকের